চাটিকিয়াং রুমানের ব্লগ

শনিবার, ১৮ জুন, ২০১১

পৃথিবীর প্রথম সভ্যতা


যাযাবর শিকারি ও ফলমূল সংগ্রহকারী মানুষ যখন চাষাবাদ করতে শিখে এবং যুদ্ধবদ্ধ হয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে তখন থেকেই মানবজাতির সভ্যতার যাত্রা। যেখানে জমি উর্বর ও ফসল ফলে পর্যাপ্ত এবং উদ্ধৃত ফসল দিয়ে অনুৎপাদনকারী প্রশাসন ও কারিগর শ্রেণীকে পোষণ করা যায় সেখানেই মানুষ বসবাস শুরু করে। সম্ভবত দুই নদীর মধ্যবর্তী উর্বর এলাকায় মানুষের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন মেসোপোটেমিয়া অর্থাৎ আজকের ইরাকের দজলা ও ফোরাতের মধ্যবর্তী এলাকায় গড়ে উঠে প্রথম সভ্যতা। গ্রিক ভাষায় মেসোপোটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী।

শুক্রবার, ৩ জুন, ২০১১

দেখে আসুন বাটালী হিল


চট্টগ্রামের মূল কেন্দ্রে অবস্থিত বাটালী হিল। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উচু পাহাড়। উচ্চতা প্রায় ২৮০ ফুট। মনে মনে ভাবছেন এতে উঠতে চরম কষ্ট করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, পাহাড়ে উঠার যাদের নূন্যতম অভিজ্ঞতা নেই তারা অনায়াসে বাটালী হিলে উঠতে পারবেন। চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রের লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ের উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেষে এবং ম্যাজিস্ট্রেট কলোনীর পিছন দিয়ে পিচ ঢালা পথ বেয়ে উপরে দিকে উঠে গেছে বাটালী হিলের রাস্তা। এই বাটালী হিল আবার ‘জিলাপি পাহাড়’ নামেও পরিচিত। এর কারণ হচ্ছে- পাহাড়ের উঠার রাস্তাটি জিলাপির প্যাচের মত আকা-বাকা পথ বেয়ে উপরের দিকে উঠে গেছে এর ফলে পাহাড়ের চূড়ায় উঠার সময় অন্যরকম একটা চমৎকার অনুভূতি হয়।

সোমবার, ৩০ মে, ২০১১

স্মৃতিচারণে নজরুল (ছবি পোষ্ট)



গত ২৫শে মে ২০১১ইং ছিল প্রাণের কবি, প্রেমের কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী। সারাদেশে পালিত হয়েছে কবির জন্মবার্ষিকী। কবির জীবনকাল প্রায় ৭৭ বছরের (১৮৯৯-১৯৭৬) হলেও তাঁর সৃষ্টিশীল জীবন মাত্র ২৩ বছরের (১৯১৯-১৯৪২)। কিন্তু তারই মাঝে অনেক রূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতালেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা-পরিচালক, অভিনেতা, চলচিত্র-কাহিনীকার, চলচিত্র-পরিচালক।

শনিবার, ২১ মে, ২০১১

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর রেকর্ড সমূহ


১০ম বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নেমেছে আজ প্রায় ২ মাস হতে লাগল। দীর্ঘ ২৮ বছর বছর ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ভারত ২য় বারের মত চ্যাম্পিয়ন হয়ে কপিল দেবের পর বিশ্বকাপের ট্রফি উঠল মহেন্দ্র সিং ধোনির হাতে। শ্রীলঙ্কা বনাম ভারতের মধ্যকার শেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল ৩১৪৮তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে ১০ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায়। এবার সর্বমোট ৪৩ দিন ধরে চলতে থাকা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর রেকর্ড সমূহ দেখে নেয়া যাক।

Share it button

সমতল Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger